ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় আইনজীবী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৮, ২০ ডিসেম্বর ২০২২
নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় আইনজীবী নিহত
ফতুল্লা মডেল থানা। ফাইল ছবি

নারায়ণগঞ্জে  অটোরিকশার ধাক্কায় বজলুর রহমান নামে এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় মাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বজলুর রহমান শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত. মৌলভী এলেম উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং নারায়ণগঞ্জ টেক্সেস বারের সাবেক সভাপতি। 

নারায়ণগঞ্জ টেক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট রতন কান্তি ধর জানান, বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে হেঁটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পারাপার হচ্ছিলেন আইনজীবী বজলুর রহমান। এ সময় রোডে দুই চালক কে কার আগে যাবে এমন প্রতিযোগিতা করে চালিয়ে আসছিল। এক পর্যায়ে একটি অপরটিকে ওভারটেক করতে গেলে আইনজীবী বজলুর রহমানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লিংক রোডের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

তিনি আরো জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত আইনজীবী বজলুর রহমানকে নিয়ে ব্যস্ত থাকায় দুই অটোরিকশা চালক পালিয়ে যায়। 

ফতুল্লা মডেল থানার ওসি মো. রিজাউল হক দীপু জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে। পরে নিহতের স্বজনদের অনুরোধে লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। 

 তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক অটোরিকশা চালককে খোঁজা হচ্ছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!