ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গুদামে হঠাৎ আগুন, পুড়ল ৩ হাজার মণ পাট

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ২১ ডিসেম্বর ২০২২
গুদামে হঠাৎ আগুন, পুড়ল ৩ হাজার মণ পাট
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাটের গুদামে ভয়াবহ আগুনে ৩ হাজার মণ পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারে আজাহার মিয়ার পাটের গুদামে এ আগুনের ঘটনা ঘটে। 

জানা যায়, বুধবার সকালে আজাহার মিয়ার পাটের গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের বাড়িসহ পাশের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও সোনাতলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গুদাম-বাড়ির সর্বস্ব পুড়ে যায়। 

Advertisement

গুদামের মালিক আজাহার তাৎক্ষণিকভাবে জানান, ‘আগুনে গুদামে থাকা তিন হাজার মণ পাট পুড়ে গেছে।’

গোবিনন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

গোবিনন্দগঞ্জের ইউএনও আরিফ হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!