বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা সরকারি খাদ্যগুদামে এ অভিযানের উদ্বোধন করেন ইউএনও ফারুক আল মাসুদ। একইসঙ্গে উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ অভিযান চলবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খোরশেদুজ্জামান জানান, চলতি মৌসুমে উপজেলায় চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে সরকারি মূল্য প্রতি কেজি ৪২ টাকা দরে ৭৫৮ মেট্রিক টন সিদ্ধ চাল এবং সাতটি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সরকারি মূল্য প্রতি কেজি ২৮ টাকা দরে ৬৭৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
.png)
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খোরশেদুজ্জামান, খাদ্যগুদাম কর্মকর্তা গোলসানা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লতিফুর রহমান মনা, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মো. ছমির আলী মল্লিক এবং সাধারণ সম্পাদক মো. আসলাম মিয়া উপস্থিত ছিলেন।