[ দেশজুড়ে ]
মাদারীপুরে আগুনে পুড়ল ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
মাদারীপুরে পুরান বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
শুক্রবার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ বলেন, একটি কাঁচামালের দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই ১০টি দোকান পুড়ে যায়।
.png)
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!