ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাট গুজব প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২৩ ডিসেম্বর ২০২২
জয়পুরহাট গুজব প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল।

সভায় মুখ্য আলোচক ছিলেন রবীন্দ্র পরিষদ সম্মিলন পরিষদের সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মণ, সাংবাদিক আব্দুল আলীম, শাহজাহান সিরাজ মিঠু, সাহাদুল ইসলাম সাজু প্রমুখ। গুজবের বিভিন্ন তথ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।

Advertisement

এ সময় সরকারি কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় গুজব প্রতিরোধে মিডিয়ার ভূমিকা আরো গতিশীল করা এবং সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!