ঘটনাটি ঘটেছে কুমিল্লার বরুড়া উপজেলায়। শুক্রবার জেলার সদর উপজেলার ধনুয়াখলা গ্রামের ব্যবসায়ী খোরশেদ আলমের মেয়ে জান্নাতুল বাকী তানজিনাকে বউ করে হেলিকপ্টারে বাড়ি ফিরেন তিনি।
মাহিন উপজেলার বরুড়া আড্ডা ইউপির পশ্চিম অশ্বদিয়া মুন্সী বাড়ির মৃত তাজুল ইসলাম মাস্টারের ছেলে।
.png)
স্থানীয়রা জানায়, সুইজারল্যান্ড প্রবাসী আবদেল মাহিন। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। তাই নিজের স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করেন তিনি। নবদম্পতিকে একনজর দেখতে অশ্বদিয়া ও ধনুয়াখলা এলাকায় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।
আবদেল মাহিন বলেন, হেলিকপ্টারে চড়ে বিয়ে করার স্বপ্নটা ছিল ছোটবেলা থেকেই। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।