রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় সন্দেহের তীর যুবকের দিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানি সাকিল হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জীবননগর বাঁকা ইউপির আলীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাকিল হোসেন নিজ বাড়ি সংলগ্ন রাখাল শাহ মার্কেটে সাকিল স্টোর নামে একটি মুদি দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসিছিলেন। দোকানি সাকিল হোসেন অন্যদিনের মতো শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। পরবর্তীতে রোববার ভোর রাতে পথচারীরা দেখতে পান, দোকানে আগুন লেগেছে এবং ধোয়া বের হচ্ছে।
.png)
খবর পেয়ে শাকিল পরিবারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনে লেলিহান শিখা দেখতে পান। পরে জীবননগর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে করলেও রক্ষা করা যায়নি কোনো মালামাল। অন্যদিকে আগুনে বিল্ডিং দোকান ঘরে ফাটল ধরেছে।
ভুক্তভোগী দোকানি সাকিল হোসেন বলেন, নগদ ৫ লাখ টাকাসহ ৫০-৬০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখায় নি:স্ব হয়ে গেছি। ব্যবসা চালু করার মতো আর কোনো পুঁজি নেই।
জীবননগর থানার ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শক খালিদ হুসাইন বলেন, দোকান ঘর ও নগদ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুত্রপাত ঘটেছে।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। দোকানটি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার শুভ নামের একজনকে ঘটনার সঙেগ্ জড়িত বলে সন্দেহ করছে। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। শুভ আসলেই ঘটনাস্থলে গিয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।