ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ৫ দোকান 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৩, ২৬ ডিসেম্বর ২০২২
নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ৫ দোকান 
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে গেছে। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।  

রোববার রাত সোয়া ২টার দিকে উপজেলার ১ নম্বর চরজব্বর ইউপির কাঞ্চন বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের সাব অফিসার,  নুরনবী।  তিনি বলেন, রাত পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

Advertisement

পুড়ে যাওয়া দোকান গুলো হলো আব্দুল হকের চা দোকান, সেলিম এর ক্রোকারিজ দোকান, নজির আহম্মদের গাড়ির যন্ত্রাংশের গোড়াউন এবং ইউনুছের মায়ের দোয়া স্টোর,  কামালের কসমেটিক্স দোকান আংশিক পুড়ে যায় এবং মালামালের ক্ষয়ক্ষতি হয়। 

ব্যবসায়ী রায়হান বলেন, রাত সোয়া ২টার দিকে তিনি দেখতে পান দোকানগুলো জ্বলছে। তিনি দ্রুত সবাইকে জানালে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!