এ সময় সন্দেহভাজন যাত্রীর র্যাপিড এন্টিজেন টেস্ট করা হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত ছয়জন ভারতীয় নাগরিকের র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। তবে তাদের পরীক্ষার ফলাফলে নেগেটিভ এসেছে।
হেলথ স্ক্রিনিং বুথের কর্তব্যরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. জহির উদ্দিন বলেন, ভারত থেকে আগত সব যাত্রীর স্বাস্থ্যগত তথ্যগুলো নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হচ্ছে। সন্দেহজনক যাত্রীদের চেকপোস্টেই র্যাপিড এন্টিজেন টেস্ট করা হচ্ছে। যদি কেউ পজিটিভ হন, তাহলে কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে এখনো কাউকে আক্রান্ত পাওয়া যায়নি।
.png)
তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদফতর থেকে একটি নির্দেশনা আসে স্থলবন্দরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করার। এর পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।