গ্রেফতাররা হলেন, নওগাঁ জেলার খাস নওগাঁ গ্রামের তানিয়া (২৬) ও তার স্বামী রাশেদুল ইসলাম (৩৫)।
মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তৌহিদুর রহমান।
.png)
তিনি বলেন, তারা স্বামী-স্ত্রী মিলে প্রতারণা করে আসছিলেন। গত তিন মাসে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকার প্রায় ১৬ জন নারী তাদের প্রতারণার শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুরে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কারাগারে পাঠানো হয়।
তিনি আরো জানান, মধ্যবয়সী ও বৃদ্ধা নারীদের টার্গেট করে কৌশলে তাদের কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নিতেন এই দম্পতি। বিভিন্ন কৌশলের মধ্যে নকল স্বর্ণের বারের বিনিময়ে নারীদের ব্যবহৃত স্বর্ণালংকার নিয়ে সটকে পড়তেন। লাগাতার এসব ঘটনায় শেষ পর্যন্ত প্রতারণার শিকার এক নারী ওই দম্পতিকে আটক করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদের দু’জনকে বাগমারা থানায় হস্তান্তর করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।