বুধবার সকালে চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে পাচঁগাও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে ২০ হাজার মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, পাচঁগাও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, হাটপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ প্রমুখ।
.png)