[ দেশজুড়ে ]
শীত উপেক্ষা করে বোদায় ভোটগ্রহণ শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
শীত উপেক্ষা করে পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দ্বিতীয় বারের মতো বোদা পৌরসভার ভোট গ্রহণ শুরু হয় চলবে বিকেল সাড়ে চার পর্যন্ত।
জানা যায়, বোদা উপজেলার ৯টি ভোট কেন্দ্রের ৪৮ বুথে ১৪ হাজার ৫১২ জন ভোটার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭ হাজার ৪৬১ জন।
.png)
বোদা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত পুরুষ আসনে ২৯ জন ও নারী আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন পুলিশ সদস্য ও দুইজন আনসার থাকবেন। এছাড়া নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!