[ দেশজুড়ে ]
টেকনাফে ৫ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নারীকে ৫ কেজি গাঁজাসহ আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কালো রঙের পানির ট্যাঙ্কের ভেতরে রক্ষিত অবস্থায় ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর পুলিশ সুপার মো. জামাল পাশা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!