ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মার চরে বর্ণিল ঘুড়ি উৎসবে মানুষের ঢল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ৩০ ডিসেম্বর ২০২২
পদ্মার চরে বর্ণিল ঘুড়ি উৎসবে মানুষের ঢল
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের পদ্মার চরে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ঘুড়ি উৎসব। শুক্রবার বিকেলে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা ধলার মোড়ে ঘুড়ি উৎসবে হাজারো মানুষের ঢল নামে।

‘চলো হারাই শৈশবে’ এই স্লোগানে ষষ্ঠ বারের মতো ঘুড়ি উৎসবের পৃষ্ঠপোষক ছিল টাইমস ইউনিভার্সিটি ফরিদপুর। এর আয়োজক ছিল ফরিদপুর সিটি গ্রুপ নামে একটি ফেসবুক পেজ। দুপুরের পর হতেই ঘুড়ি উৎসবে যোগ দিতে শিশু, কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ পদ্মার চরে সমবেত হতে থাকেন। বিকেল নাগাদ দর্শনার্থীদের ঢল নামে। কয়েক হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে আনন্দ উৎসবে যোগ দেন।

ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. শাহজাহান ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।

Advertisement

আয়োজক কর্তৃপক্ষ ফরিদপুর সিটি পেজের সভাপতি মো. এমদাদুল হাসান বলেন, এ উৎসবে বিজয়ী ১৫ জন প্রতিযোগীকে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়। ঘুড়ি উৎসবের পাশাপাশি রাতে ফানুস উৎসবের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, এ উৎসবের সঙ্গে বাঙালির আবেগ জড়িত। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতে জেলার সব উপজেলাতে এ ধরনের আয়োজনের উদ্যোগ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!