ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
জমি নিয়ে দ্বন্দ্ব

মহেশখালীতে একজনকে কুপিয়ে হত্যা, অপরজনের হাত বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ৩১ ডিসেম্বর ২০২২
মহেশখালীতে একজনকে কুপিয়ে হত্যা, অপরজনের হাত বিচ্ছিন্ন
নিহত নুরুল কবির

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বাংলাবাজার এলাকায় নুরুল কবির নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আইয়ুব আলী নামে এক যুবকের শরীর থেকে হাত বিচ্ছিন্ন করা হয়েছে। 

শুক্রবার রাতে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুরুল কবির মাতারবাড়ির বাংলাবাজার এলাকার মৃত জেবর মুল্লুকের ছেলে।

জানা গেছে, বাংলাবাজার এলাকার পূর্বমাইজ পাড়ার স্থানীয় বশিরের সঙ্গে একই এলাকার নুরুল কবিরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে স্থানীয় বশির ও তার ছেলেরা মিলে বাড়িতে ঢুকে নুরুল কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

Advertisement

অপরদিকে হামলার ঘটনায় অভিযুক্ত বশিরের ছেলে আইয়ুব আলীর হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ইনচার্জ প্রণব চৌধুরী।

তিনি বলেন, রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!