নিহতরা হলেন, বোয়ালমারীর গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের জাকারিয়া (৩৫) ও বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামারগ্রামের মির্জু (৩৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী ঘটনাস্থলেই মারা যান।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা রেল পুলিশের দ্বায়িত্ব। তাদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা দুইজনই বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের হর্নের আওয়াজ শুনতে পাননি। এর ফলে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।