ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে শীতার্ত মানুষের পাশে ইউএনও

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ৪ জানুয়ারি ২০২৩
আদমদীঘিতে শীতার্ত মানুষের পাশে ইউএনও
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টুকটুক তালুকদার গভীর রাতে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। 

মঙ্গলবার রাত ১০টা থেকে উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন ও তারাপুর গুচ্ছ গ্রামবাসীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন উপস্থিত ছিলেন। 

জানা যায়, মঙ্গলবার রাতে ইউএনও টুকটুক তালুকদার দুস্থ ও গরিব শীতার্ত মানুষদের খুঁজে বের করে দেড় শতাধিক মানুষকে এই শীতবস্ত্র প্রদান করেন। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!