ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিল ২ কিশোরী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ৪ জানুয়ারি ২০২৩
কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিল ২ কিশোরী
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে কুড়িয়ে পাওয়া এক টাকা মালিকের হাতে পৌঁছে দিয়ে প্রশংসিত হচ্ছেন মারিয়া ও রাবিয়া নামে দুই কিশোরী।

বুধবার সকালে সখীপুর উপজেলার কালিয়ায় ঘটনাটি ঘটে। মারিয়া ও রাবিয়া সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের বাসিন্দা। তারা স্থানীয় কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বিদ্যালয়ে আসার পথে এক হাজার টাকার একটি বান্ডিল রাস্তায় কুড়িয়ে পায় ঐ দুই কিশোরী। এতে এক লাখ টাকা ছিল। তারা বিষয়টি শিক্ষকদের অবগত করে তাদের কাছে জমা দেয়। এরই মধ্যে হারিয়ে যাওয়া টাকা হয়ে খুঁজতে থাকেন টাকার মালিক। পরে তিনি জনাতে পারে দুই কিশোরী টাকাগুলো পেয়ে প্রকৃত মালিককে খুঁজছেন। সঠিক প্রমাণ দিয়ে টাকাগুলো ফেরত পান এর মালিক কুয়েত প্রবাসী আশরাফুল ইসলাম। তিনি খুশি হয়ে ঐ দুই কিশোরীকে তিন হাজার টাকা উপহার দেন।

Advertisement

এ বিষয়ে কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল আবুল খায়ের গুলজারী বলেন, মারিয়া ও রাবিয়ার এমন কাজে আমরা গর্বিত। তাদের নৈতিকতা শিক্ষা প্রশংসনীয়। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!