শুক্রবার রাত ১টার দিকে মোনারুল ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, প্রতিভা কেজি স্কুল থেকে এবার এসএসসি পাস করা এক ছাত্রীর সঙ্গে পরিচালক মোনারুলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর জেরে ওই স্কুলছাত্রীর বাবা জাহাঙ্গীর গত ৩০ ডিসেম্বর মোনারুলকে রাতে নওদাপাড়ায় তাদের বাড়িতে ডেকে নেন। একপর্যায়ে ছাত্রীর পরিবারের সদস্যরা মোনারুলকে লাঠিসোঁটা দিয়ে বেধম মারপিট করা হয়। পরে আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। পরে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
.png)
শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নওদাপাড়া এলাকার এক মেয়ের বাড়িতে মোনারুলকে ডেকে নিয়ে মারপিট করা হয়। পরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে। মোনারুলের মরদেহ ময়নাতদন্ত শেষে শেরপুরে আসবে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।