[ দেশজুড়ে ]
রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫
ফাইল ছবি
সারাদেশে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা খুব বেশি না কমলেও এবার শীত অনুভূত হচ্ছে বেশি। শীতের কবল থেকে বাদ যায়নি রাজশাহীও। রোববার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ১ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, শীতের তীব্রতা আরো কয়েকদিন থাকবে। আকাশের মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা নিচে নেমে গেছে। আরো নিচে নামবে পারে তাপমাত্রা।
.png)
স্থানীয়রা জানায়, তীব্র শীতে কাহিল মানুষজন ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া গরম কাপড়ের দোকানেও বেড়েছে ভিড়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!