[ দেশজুড়ে ]
মাগুরায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
গ্রেফতারকৃত সোহেল রানা এবং তার স্ত্রী রিয়া সুলতানা
মাগুরা সদরে ৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা এবং তার স্ত্রী রিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সদরের রামনগরের দুর্গাপুর গ্রামের আবাসন প্রকল্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া সরদারপাড়ার মৃত আবু বক্কর মোল্যার ছেলে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় এসআই নাসিরের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সোহেল রানার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় একাধিক প্যাকেটে রাখা ইয়াবাসহ সোহেল এবং তার স্ত্রী রিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়।
.png)
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কলিমুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে বিপুল অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। ওই দম্পতির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!