ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাবিকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দিলো দেবর

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১০ জানুয়ারি ২০২৩
ভাবিকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দিলো দেবর
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে দেবর লিয়াকত মোল্লার বিরুদ্ধে। 

আশঙ্কাকাজনক অবস্থায় ভুক্তভোগী সুফি বেগমকে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার বাঘঝাপা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগেও অভিযুক্ত লিয়াকত মোল্লার বিরুদ্ধে তার ভাবির মাথার চুল কেটে দেয়ার অভিযোগ রয়েছে।

Advertisement

জানা গেছে, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামের ইউসুফ আলী মোল্লার সঙেগ্ তার আপন ভাই লিয়াকত মোল্লার দীর্ঘ দিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযুক্ত লিয়াকত তার পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ বিক্রি করে চলে যায়। কিন্তু এখনো সে সম্পত্তি দাবি করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।

বিরোধের জের ধরে মঙ্গলবার লিয়াকত মোল্লা তার ভাবি সুফি বেগমকে ঘর থেকে বাইরে এনে উঠানে থাকা পেয়ারা গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের অধিকাংশ অংশ আগুনে পুড়ে যায় বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানান, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!