ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ১০ জানুয়ারি ২০২৩
সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন
সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে সুলতান মেলার ৪র্থ দিনে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রশিল্পী এস এম সুলতানের  জন্মজয়ন্তী স্মরনে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ২ শতাধিক শিশু প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়া ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে রচনা প্রতিযোগীতা অনুষ্টিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের  রঙতুলিতে এস এম সুলতানের জীবন ও কর্ম, গ্রামীণ দৃশ্য, মহান মুক্তিযুদ্ধ ও প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে। 

সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

Advertisement

এদিকে প্রতিবছর সুলতান মেলা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন শুক্রবার আয়োজন করা হলেও এবছর শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় শিশুদের উপস্থিতি ছিল কম।  

সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

এছাড়া মেলার চর্তুথ দিনের বিকেলে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিলো গ্রামীণ খেলাধুলা, চিত্রপ্রদর্শনী, ‘অসম্প্রদায়িক সুলতান’ শীর্ষক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!