ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ১২ জানুয়ারি ২০২৩
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ 
ফাইল ছবি

আজও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়। গত দুদিন থেকে জেলাজুড়ে বইছে ঠাণ্ডা বাতাস। তবে সূর্যের দেখা মিললেও কমছে শীতের তীব্রতা।  

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস। যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, কয়েকদিন থেকেই জেলাজুড়ে হিমেল হাওয়া বইছে। ফলে জেলায় ঠাণ্ডার প্রকোপ বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। ফলে দিনের তুলনায় রাতে শীত অনুভব বেশি হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস।

Advertisement

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঠাণ্ডায় হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়ে যায়। এ সময় তাদের বাড়তি যত্ন নিতে হবে। ঠাণ্ডায় ডায়রিয়া-নিউমোনিয়া রোগের বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!