ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার তৎপরতার মহড়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ১২ জানুয়ারি ২০২৩
লক্ষ্মীপুরে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার তৎপরতার মহড়া
ক্ষ্মীপুরে দুর্যোগ ও দুর্যোগ মোকাবিলায় তৎপরতা বিষয়ক মহড়া। ছবি: ডেইলি বাংলাদেশ

উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুরে দুর্যোগ ও দুর্যোগ মোকাবিলায় তৎপরতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দুই ঘণ্টাব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়। জার্মান রেডক্রস ও এসডি এস সি প্রকল্পের আয়োজনে মহড়ায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগ কিভাবে হয় এবং দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতি ও মোকাবিলায় করণীয় ব্যাপারে ফুটিয়ে তোলা হয়েছে। 

এসময় দেখানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান, কৃষকের মাঠে কাজ, মসজিদে মুসল্লিদের নামাজ, জেলেদের মাছ শিকার, বর ও নববধূ বরণ অনুষ্ঠানসহ গ্রাম্য পরিবেশ মানুষ চলাচল চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। 

ক্ষ্মীপুরে দুর্যোগ ও দুর্যোগ মোকাবিলায় তৎপরতা বিষয়ক মহড়া

Advertisement

হঠাৎ ঘূর্ণিঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাওয়া পরিবেশটিও তুলে দেয়া হয়েছে মহড়ায়। 

সবাইকে দুর্যোগের আগে কিভাবে সচেতন হতে হবে এবং সরকার ঘোষিত দুর্যোগ সর্তক সংকেতগুলো জানার বিষয়ে মহড়া দেয়া হয়। জেলা রেডক্রিসেন্ট ইউনিট ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিট সেক্রেটারি ইসমাইল হোসেন ফারুক, ইউনিট অফিসার নাসির আক্তারসহ বিভিন্ন পর্যায়ে নেতারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!