বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মো. বেলায়েত উল্লাহ।
এর আগে গত বুধবার রাতে ভবানীগঞ্জ চৌরাস্তা মীর সুপার মার্কেটের একটি কসমেটিকস দোকান ও দুইটি জুতার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোর চক্র দোকানগুলোর টিনের চালা কেটে এ বাহির থেকে ভিতরে প্রবেশ করে।
.png)
খাদিজা কসমেটিকস অ্যান্ড গিফট কর্ণার স্বত্বাধিকারী মামুন হোসেন বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে দোকানে এসে দেখি সকল মালামাল এলোমেলো। দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। একইভাবে অন্যান্য দোকানগুলো থেকেও নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
চৌরাস্তা মার্চেন্টস কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বলেন, দুর্ধর্ষ চুরির ঘটনায় আমরা একটি জরুরি সভা ডেকেছি। এ বিষয়ে আইনী প্রদেক্ষপ নেয়া হবে।
ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি জানান, খবর পেয়ে মীর সুপার মার্কেট পরিদর্শন করছি। পুলিশকে আমরা এ চোর চক্র চিহ্নিত করতে সহয়তা করবো।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।