ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:৪০, ১৪ জানুয়ারি ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ফাইল ছবি

উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। সপ্তাহজুড়ে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এদিকে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, ভ্যানগুলোকে হেডলাইন জ্বালিয়ে চলতে দেখা গেছে।

শনিবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিস আবহাওয়া পর্যেবক্ষক মো. রোকনুজ্জামান।

Advertisement

তিনি বলেন, তেঁতুলিয়ায় সকাল ৯টার সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন। গতকাল তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত কয়েকদিনে কুয়াশা আর ঠাণ্ডার প্রভাব কিছুটা কমে গেলেও সকাল থেকে আবারো ঘন কুয়াশা ঢেকে আছে জেলার পথঘাট ও প্রান্তর। কুয়াশার কারণে সড়কগুলোতে বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, ভ্যানগুলোকে হেডলাইন জ্বালিয়ে চলতে দেখা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!