ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিককে ভিডিও কলে রেখে নিজের জীবন দিলেন প্রেমিকা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ১৫ জানুয়ারি ২০২৩
প্রেমিককে ভিডিও কলে রেখে নিজের জীবন দিলেন প্রেমিকা
ফাইল ছবি

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিকা। রোববার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিমানবন্দর থানার ওসি হেলাল উদ্দিন।

মৃতের নাম রত্না। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি কলেজের ছাত্রী। প্রেমিকের নাম অন্তর। তিনিও একই কলেজের শিক্ষার্থী।

ওসি হেলাল উদ্দিন বলেন, রত্নার সঙ্গে অন্তরের প্রেম দীর্ঘদিনের। তবে কয়েকদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। শনিবার রাতে অন্তরের মোবাইল ফোনে ভিডিও কল করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন রত্না।

ওসি বলেন, এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে। এতে অন্তরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!