[ দেশজুড়ে ]
স্বামীর মৃত্যুতে কাঁদতে কাঁদতে মারা গেলেন স্ত্রীও
মৃতদের বাড়িতে স্বজনরা
নীলফামারী ডোমারে স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর প্রাণ হারিয়েছেন স্ত্রী। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার উপজেলার চিকনমাটি সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- চিকনমাটি সাহাপাড়া এলাকার শাহিদ আলী প্রামাণিক ও তার স্ত্রী হাওয়া বেগম।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান শাহিদ। স্বামীর মৃত্যুতে কাঁদতে কাঁদতে স্ত্রী হাওয়ার শ্বাসকষ্ট দেখা দেয়। স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুপুর ১২টায় তিনি মারা যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!