নিহতরা হলেন- চাচড়া খামারপাড়া এলাকার আব্দুল মুজিদের ছেলে আফ্রিদি হাসান ও বর্মন পাড়ার পাগল বর্মনের ছেলে সূর্য বর্মন।
এর ছয় ঘণ্টা আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হন। নিহতরা হলেন- উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন। নিহত দুইজন সম্পর্কে আপন খালাতো ভাই।
.png)
নিহত আফ্রিদির ভাই ইয়াছিন আরাফাত বলেন, দত্তপাড়া খালে মাছ ধরার উদ্দেশ্যে দুই বন্ধু একটি বাইসাইকেলে করে যাচ্ছিলেন। ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় পৌঁছালে একটি মাটি বহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনই মারা যান। এ ঘটনায় নন্দ ঘোষ নামে আরেক বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহত বৃদ্ধ যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম।
তিনি বলেন, পতেঙ্গালীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় ট্রাকচালককে এখনো আটক হয়নি। আটকের অভিযান অব্যাহত। এর ছয় ঘণ্টা আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিহাব হোসেন ও নাহিদ হোসেন নামে দুই ভাই নিহত হয়েছেন।