ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাওয়াত খেয়ে ফেরার পথে সড়কে ঝরলো নারীর প্রাণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ৯ ডিসেম্বর ২০২২
দাওয়াত খেয়ে ফেরার পথে সড়কে ঝরলো নারীর প্রাণ
ফাইল ছবি

ব্যাটারিচালিত অটোরিকশা (আলমসাধু) থেকে পড়ে হামিদা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হামিদা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল সিন্দুরিয়া গ্রামের আলমসাধু চালক জহিরুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে জহিরুলের আলমসাধুতে করে নয় মাইল সিন্দুরিয়া গ্রামে দাওয়াত খেতে যান হামিদা। সন্ধ্যায় ফেরার পথে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার একটি মোড়ে আলমসাধু থেকে ছিটকে সড়কে পড়ে যান হামিদা বেগম। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে হামিদার মৃত্যু হয়।

Advertisement

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, ওই নারী সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজল বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় ও পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!