ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ৫ অক্টোবর ২০২২
টাঙ্গাইলে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ
দুর্ঘটনাকবলিত ইজিবাইক -ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজিত ঘোষ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার সকালে নাগরপুর চৌহালী আঞ্চলিক সড়কের গয়হাটা ইউনিয়নের নরদহী নামকস্থানে কাভার্ডভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি গয়হাটার ইউনিয়নের সিংজোড়া গ্রামের মৃত পাগলা ঘোষের ছেলে অজিত ঘোষ ওরফে ভম্বল ঘোষ (৭২)।

আহতরা হলেন- সিংজোড়া গ্রামের ইন্দ্র ঘোষের ছেলে আশিষ ঘোষ, গয়হাটা পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রানী আক্তার ও চৌহালী উপজেলার বাঘুটিয়া গ্রামের জব্বার হোসেনের ছেলে রাসেল মিয়া। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছেন।

Advertisement

এলাকাবাসী ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে নাগরপুর চৌহালী আঞ্চলিক সড়কের নরদহী নামক স্থানে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংর্ঘষ হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অজিত ঘোষ মারা যান। অপর দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতের মধ্যে আশিষ ঘোষকে উন্নত চিৎকিসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা জান্নাত বলেন, সড়ক দুর্ঘটনায় অজিত ঘোষ নামক একজনকে মৃত ও দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতের মধ্যে আশিষ ঘোষকে উন্নত চিৎকিসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কাভার্ডভ্যানটি হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সড়কে ঝরল
লিংক সফলভাবে কপি হয়েছে!