ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২২
কুষ্টিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ 
কুষ্টিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ 

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

সোমবার ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশিধরপুর এলাকার সানু প্রামাণিকের ছেলে আজিল প্রামাণিক, মৃত বারি সর্দারের ছেলে ইনতা সর্দার ও গাফফার। তারা ট্রাকে করে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন। অপরদিকে সড়ক দুর্ঘটনায় নিহত মফিজুল নওগাঁর সাপাহার উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে । আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী।

Advertisement

তিনি বলেন, কুষ্টিয়া সদর উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় নসিমন, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে রাজবাড়ীতে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে, একই উপজেলার উজানগ্রাম এলাকায় ভোর ৫টার দিকে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক মফিজুল ইসলাম নিহত হয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!