সোমবার সকালে উজিরপুর উপজেলার আটিপাড়া সড়ক ও বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতানা বেগম শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার নমাসর গ্রামের রাজু চৌকিদারের স্ত্রী। আহতরা হলেন- সুলতানার স্বামী রাজু চৌকিদার ও দুই বছরের ছেলে আয়ান।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, হতাহতরা শরিয়াতপুর থেকে মোটরসাইকেলযোগে কুয়াকাটা যাচ্ছিলেন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া সড়কের সংযোগস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে যান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুলতানাকে মৃত ঘোষণা করেন। সুলতানার স্বামী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, হতাহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।