ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০, ১২ ডিসেম্বর ২০২০
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ফাইল ছবি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ডেমরায় অটোরিকশার ধাক্কায় সোহাগ খান নামে সিটি করপোরেশনের লাইনম্যান নিহতের ঘটনা ঘটেছে। এ ছাড়াও শেরেবাংলা নগর এলাকায় মাক্রোবাসের ধাক্কায় ইব্রাহিম হোসেন আবির নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেমরায় ও বিকেল সাড়ে ৫টার দিকে বিজয় স্মরণী চন্দ্রিমা উদ্যান এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!