ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ৩ চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ১৭ জানুয়ারি ২০২৩
নোয়াখালীতে ৩ চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
আটক যুবক

নোয়াখালীতে চোরাই তিনটি মোটরসাইকেলসহ পরান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, সোমবার রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে পরানকে আটক করা হয়। আটক ৩৮ বছর বয়সী পরান একই ইউনিয়নের বাসিন্দা।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সোমবার রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নের মুরাদ মিয়ার খামার সংলগ্ন মসজিদের সামনে থেকে পরানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠান বিচারক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!