ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ, চালক আহত 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬, ১৮ জানুয়ারি ২০২৩
মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ, চালক আহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

বুধবার সকালে উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এলেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি। তিনি বলেন, দুই ট্রেনের সংঘর্ষে ঘটনায় চালক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন‍্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

রেলওয়ে পুলিশ কর্মকর্তা নেসারুজ্জামান বলেন, মিতালী এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন এখনো চালু আছে। ঐ ইঞ্জিনের লোকোমাস্টার দুজনেই আহত হওয়ায় ইঞ্জিন বন্ধ করা যাচ্ছে না। ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!