ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশায় নসিমনের ধাক্কা, মাছ ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ১৮ জানুয়ারি ২০২৩
অটোরিকশায় নসিমনের ধাক্কা, মাছ ব্যবসায়ী নিহত
ফাইল ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অটোরিকশায় নসিমনের ধাক্কায় অন্তর হালদার নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার সকালে উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কের উপজেলার রহিমপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মাছ অন্তর হালদার উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের অনিল হালদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহিষলুটি বাজার থেকে মাছ কিনে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন অন্তর। পথে রহিমপুর এলাকায় এসে পৌঁছালে পেছন থেকে একটি নসিমন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালকের পাশে বসা অন্তর রাস্তায় ছটিকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরো তিন যাত্রী আহত হন।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!