[ দেশজুড়ে ]
সরাইলে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. সানু মিয়া নিহত হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক মো. সানু মিয়া বৈশামুড়া এলাকার মো. লালু মিয়ার ছেলে।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, কুমিল্লা ট্রান্সপোর্টের যাত্রীবাহি বাস সুনামগঞ্জের দিকে যাওয়ার পথে বৈশামুড়া এলাকায় একটি ব্যাটারি চালিত বিভাটেক অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই বিভাটেক চালক সানু মিয়া নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!