ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলার জেলেদের সুরক্ষায় লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৫, ১৯ জানুয়ারি ২০২৩
ভোলার জেলেদের সুরক্ষায় লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুকিঁপূর্ণ জেলেদের জীবনের নিরাপত্তার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ভোলার সদর উপজেলায় ধনিয়া ইউনিয়নের ১০৪ টি নৌকায় ১৩৫২ জন জেলের মাঝে এই লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়েছে।  

লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিবেক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবিরের সভাপত্বিতে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো, তৌহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো অর্ডিনেটর নুরুন মোমেন সিদ্দিকী রায়হান, সাংবাদিক আদিল হোসেন তপু।অনুষ্ঠান সঞ্চলন করেন ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স এর জেলা কো-অরডিনেট হেলাল উদ্দিন।

Advertisement

এ সময় বক্তরা বলেন, ইলিশ ধরতে ভোলাসহ উপকূলের জেলেরা প্রতিনিয়ত নদীতে ও গভীর সমুদ্রে যেতে হয় জেলেদের। প্রাকৃতিক দুর্যোগও সময়  মাছ ধরতে গিয়ে অনেক জেলে নিখোঁজ হয়ে যায়।  কিন্তু সেই ঝুঁকি মোকাবেলায় জেলেদের প্রস্তুতি থাকে না বললেই চলে। লাইফ জ্যাকেট, বয়া ছাড়াই জেলেরা যাচ্ছেন সমুদ্রে। এতে প্রতিবছরই ট্রলারডুবিতে সলিল সমাধি হয় জেলেদের। তাই জেলেদের সুরক্ষার কথা চিন্তা করে প্রাকৃতি জেলেদের মাঝে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়। এতে ওই জেলেরা নিরাপদে সাগর বা নদীতে মাছ শিকার করতে পারবেন।

লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের মাধ্যমে গত ৩ বছর ধরে ভোলা জেলায় ৯ টি ইউনিয়নে ২ হাজার নৌকায় ২৭ হাজার জেলের মাঝে এই সুরক্ষা সামগ্রী  হিসাবে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করেন। এর মাধ্যমে জেলেরা সাগরে ও নদীতে নিরাপদে মৎস আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারবে বলে জানান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!