ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বেড়েছে ভুট্টা চাষ 

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২১, ২০ জানুয়ারি ২০২৩
জামালপুরে বেড়েছে ভুট্টা চাষ 
ছবি: ডেইলি বাংলাদেশ

দাম ভালো ও বাম্পার ফলনের লাখপতি বনে যাচ্ছেন ভুট্টা জামালপুরের চাষিরা। দিন যতোই যাচ্ছে ভুট্টার আবাদ ততোই বাড়ছে। কৃষি বিভাগ বলছে, অধিক লাভ ও বাম্পার ফলন হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকে পড়ছেন চাষিরা।

চাষি আনিছুর রহমান জানান, গত বছর সাত বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন। দাম ভালো থাকায় ভুট্টা বিক্রি করেছেন সাড়ে চার লাখ টাকা। এ বছর দুই ভাইকে সঙ্গে নিয়ে ৩৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। এখন পর্যন্ত ভালোই আছে। সব ঠিক থাকলে লাভবান হবেন তারা। হবে। 

চাষি রুবেল মিয়ার বাড়ি একই ইউনিয়নের ঘুইঞ্চার চরে। তিনি এ বছর ১২ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। আগে তিনি ঐ জমিতে ইরি-বোরো ধান চাষ করতেন। কিন্তু ধান চাষে খরচের পরিমাণ বেশি হওয়ায় এ বছর ভুট্টা চাষ করেছেন তিনি। 

Advertisement

জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফত জানায়, জেলার সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও জামালপুর সদরের বিস্তৃত এলাকায় ১৭ হাজার ৪৬৩ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন। তবে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ১৩ হাজার হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়েও ৪,৪৬৩ হেক্টর বেশি।

চাষি জামাল উদ্দিন বলেন, ভুট্টা চাষে ঝামেলা খুবই কম। ধানের চেয়ে ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় আগ্রহী হচ্ছে মানুষ। ভালো ফলন হলে বিঘায় প্রায় ৪০-৫০ মণ ভুট্টা হয়। গেল বছর জমি থেকে ১২০০-১৩০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। যা এক প্রকার পুরোটাই লাভ। 

কৃষক রফিকুল বলেন, শুধু খড়ের জন্য কিছু জমিতে আমনের চাষ করেছিলাম। ধান কেটে ভুট্টা চাষ করেছি। ভুট্টা চাষ করে কৃষক এখন লাখপতি হয়েছে। এখন আর কৃষকের ঘরে অভাব নেই। অন্য ফসলের তুলনায় খরচও কম। 

খুচরা ব্যবসায়ী বাবুল শিকদার বলেন, গত বছরের শুরু থেকেই ভুট্টার বাজার ভালো ছিলো। দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে তাতে মনে হয় এবারও কম পড়বে না। দাম ভালো থাকলে কৃষকেরও লাভ, ব্যবসায়ীদেরও লাভ। 

জামালপুর কৃষি অধিদফতরের উপ-পরিচালক জাকিয়া সুলতান দাবি, কম খরচে ভুট্টার ফলন অনেক বেশি হয়ে থাকে। তাই ভুট্টা চাষে ঝুঁকছে মানুষ। এবার কোনো ধরনের পোকার আক্রমণ ও রোগবালাই নেই। আশা করা যাচ্ছে, এবার ভুট্টার বাম্পার ফলন হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!