ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফাঁকা বাড়িতে হাত-পা ও মুখ বেঁধে শিশুকে ধর্ষণচেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ২২ জানুয়ারি ২০২৩
ফাঁকা বাড়িতে হাত-পা ও মুখ বেঁধে শিশুকে ধর্ষণচেষ্টা
ফাইল ছবি

শনিবার তখন দুপুর। এ সময় শিশুকন্যাকে বাড়িতে একা রেখে ক্ষেতে ডাল তুলতে যায় পরিবারের সদস্যরা। এ সুযোগে প্রতিবেশী হারুন ঘরে ঢুকে ঐ শিশুর হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণচেষ্টা চালান। পরে শিশুটির মা বাড়িতে এলে পালিয়ে যান হারুন। 

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালীতে। শনিবার রাতে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ ফাঁড়িতে হারুন দফাদারের নামে অভিযোগ করেন ঐ শিশুর বাবা।  

জানা যায়, শনিবার দুপুরে ঐ শিশুকে বাড়িতে একা রেখে পার্শ্ববর্তী ক্ষেতে ডাল তুলতে যায় পরিবারের সদস্যরা। বিকেল ৫টার দিকে প্রতিবেশী হারুন তাদের ঘরে ঢুকে ঐ শিশুর হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণচেষ্টা চালান। পরে শিশুটির মা বাড়িতে এলে পালিয়ে যান হারুন। এরপর তার মাকে ঘটনাটি জানায় ঐ শিশু।

ঐ শিশুর মা বলেন, ভাগ্য ভালো আমি বাড়িতে চলে এসেছি। না হয় আমার মেয়ের বড় সর্বনাশ হয়ে যেতো। 

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!