ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিবারের সবাইকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২২ জানুয়ারি ২০২৩
পরিবারের সবাইকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামে পরিবারের সবাইকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রোববার থানায় একটি অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

জানা গেছে, শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামের আবুল কালাম হাওলাদারের বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সময়  কৌশলে চোর চক্র ঘরে ঢুকে চুরি করে পালিয়ে যায়। শনিবার সকালে কেউ ঘুম থেকে না উঠায় প্রতিবেশিরা ডাকতে গেলে দেখে বাড়ির সবাই অজ্ঞান। পরে পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বাড়ির মালিক আবুল কালাম ও তার ছেলের বউ নীলিমা আক্তারসহ সবাই অসুস্থ হয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে খাবারের সঙ্গে অজ্ঞান করার ওষুধ অথবা চেতনা নাশক স্প্রে করে সবাইকে অজ্ঞান করা হয়। পরে চোর চক্র ঘরে থাকা মুল্যবান স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এই ঘটনায় রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত নীলিমা আক্তার বাদী হয়ে মাদরীপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছে। পরে পুলিশ ঘটনা স্থাল পরিদর্শন করেছে।

Advertisement

ক্ষতিগ্রস্ত নীলিমা আক্তার বলেন, আমাদের সবাইকে অজ্ঞান করে মূল্যবান স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে। আমরা এর বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!