ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিক নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৮, ২৩ জানুয়ারি ২০২৩
নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিক নিহত
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণাধীন দেয়াল ধসে রনজু মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে একইদিন বিকেলে উপজেলার ধাপেরহাট বাজারের রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৩২ বছরের রনজু মিয়া ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের শুকরু মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানায়, ধাপেরহাট বাজারের জনৈক শুভ্রত সাহার মালিকানাধীন বহুতল ভবনের নির্মাণ কাজ চলছিল। সেখানে সকাল থেকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন রনজু মিয়া। বিকেলে ইট সরাতে গিয়ে ভবনের দেয়াল ধসে রনজুর গায়ে পড়ে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে রাত পৌনে ৮টার দিকে মারা যান রনজু।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!