ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ৩৫ জন গ্রেফতার 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ২৩ জানুয়ারি ২০২৩
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ৩৫ জন গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি। 

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। 

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত ১৪ আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় দুইজন, ভুরুঙ্গামারী থানায় একজন, রাজীবপুর থানায় একজন, রৌমারী থানায় আট জন, কচাকাটা থানায় দুইজন। এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে সদর থানায় দুইজন, নাগেশ্বরী থানায় পাঁচজন, ভুরুঙ্গামারী থানায় একজন রয়েছেন। 

Advertisement

আরো পড়ুন >>> কুড়িগ্রামে টানা শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

জিআর সাজা ওয়ারেন্টে একজন, সিআর সাজা ওয়ারেন্ট একজন, নিয়মিত মামলায় সাতজন, পূর্বের মামলায় তিনজন, ৩৪ ধারায় একজনসহ গত ২৪ ঘণ্টায় ৩৫ জন আসামিকে গ্রেফতার করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, ‘নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তিনবিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!