ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে মেছো বাঘ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ২৩ জানুয়ারি ২০২৩
ঝিনাইদহে মেছো বাঘ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে শেয়াল ধরা ফাঁদে আটকা পড়া মেছো বাঘ ও এর শাবক উদ্ধার করে তা অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার দুপুরে মেছো বাঘটি বনে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা। এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই হরিণাকুন্ডুর রঘুনাথপুর মাঠের পাশের জঙ্গলে আজব ডাকাডাকির শব্দ শুনতে পেতেন তারা।

রঘুনাথপুর গ্রামের সোলাইমান মোল্লা জানান, রোববার দুপুরে তার বাড়ির পাশের খড়ির ঘরে মেছো বাঘের বাচ্চা পাওয়া যায়। পরে কেউ যাতে তার ক্ষতি করতে না পারে সে জন্য নিরাপদে বাড়িতে রাখা হয়। বাড়িতে থাকা অবস্থায় মা ছাড়া শাবক আরো বেশি মাত্রায় ডাকাডাকি করতে থাকে। তাই রাতেই শেয়াল ধরার ফাঁদ বসিয়ে ঐ জঙ্গলের পাশে রেখে আসা হয়। একটু পরে বিকট গর্জনের শব্দে এলাকাবাসী একসঙ্গে গিয়ে দেখেন মা মেছো বাঘ আটকা পড়েছে। এরপর তারা প্রশাসনের কর্মকর্তাদের ঘটনাটি জানান।

Advertisement

হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা জানান, এ ঘটনা জানার লোক পাঠানো হয়। একইসঙ্গে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।

ঝিনাইদহ জেলা বন বিভাগের কর্মকর্তা জাকির হোসেন জানান, সোমবার দুপুরে তারা স্থানীয়দের হাতে আটকা পড়া মেছো বিড়াল (স্থানীয় ভাষায় মেছো বাঘ) এবং তার শাবককে হেফাজতে নেন। এর পর যে স্থান থেকে আটকা পড়েছিল সেই স্থানেই নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!