[ দেশজুড়ে ]
বোমা রেখে ফাঁসাতে গিয়ে আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের গাংনীতে গ্রাম্য কোন্দলের জেরে বোমা রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুইজন।
মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার কসবা গ্রামের মাছাদ মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম এবং জার্মান আলীর ছেলে জহির উদ্দিন।
গাংনী থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে গ্রাম্য কোন্দলের জের ধরে জিয়ারুল ইসলাম ও জহির উদ্দিন লাল কসটেপ মোড়ানো দুইটি হাত বোমা গোলাম রসুলের বাড়ির পেছনে রেখে দেন। পরে তারা গাংনী থানা পুলিশে খবর দেন। ঘটনাটি নিয়ে পুলিশের সন্দেহ হয়। পরে রাত ২টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঐ দুজনকে আটক করে। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, গোলাম রসুলকে ফাঁসাতে বোমা দুইটি নিজেরাই রেখেছিলেন।
.png)
এসআই আব্দুর রাজ্জাক আরো জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!