ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অভয়নগরে দুটি হাত বোমাসহ আটক ১

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১৩ নভেম্বর ২০২২
অভয়নগরে দুটি হাত বোমাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের অভয়নগরে দুটি হাত বোমাসহ তছির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক তছির উদ্দিন একই গ্রামের মৃত নওশেদ আলীর ছেলে ও একাধিক মামলার পলাতক আসামি গোফরানের পিতা।

অভয়নগর থানার এসআই আকরাম হোসেন জানান, একাধিক মামলার পলাতক আসামি গোফরানের ভয় দেখিয়ে তার পিতা এলাকায় চাঁদাবাজি করছে, এমন অভিযোগ পাওয়া যায়। রোববার রাত আনুমানিক সোয়া ১টার দিকে তছির উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির রান্নাঘর থেকে কালো টেপে মোড়ানো দুটি হাত বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারসহ তাকে আটক করা হয়।

Advertisement

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, হাত বোমাসহ আটক তছির উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বোমা যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!