ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হোটেলে বোমা রাখা হয়েছে, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ২৩ আগস্ট ২০২২
হোটেলে বোমা রাখা হয়েছে, তদন্তে পুলিশ
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই শহরের একটি হোটেলে বোমা রাখার হুমকির খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ হুমকি দেওয়া হয়। 

এএনআই সূত্রের খবর অনুযায়ী, হোটেলে ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানান, হোটেলের চার জায়গায় বোমা রাখা রয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে পাঁচ কোটি টাকা দিতে হবে। এরইমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ২৬/১১-এর ধাঁচে আবার মুম্বাইয়ে জঙ্গি হামলা চালানো হবে বলে পাকিস্তানের একটি মোবাইল নম্বর থেকে মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা আসে।

Advertisement

হুমকি বার্তায় বলা হয়েছিল, মুম্বাইয়ে একটা হামলা চালানো হবে। এ হামলা ২৬/১১-কে মনে করাবে। আমার ফোন নম্বর যদি খতিয়ে দেখা হয়, তাহলে লোকেশন হিসাবে ভারতই দেখাবে। বিস্ফোরণ ঘটাবে ছয়জন। মুম্বাই শহরে বিস্ফোরণ হবে। যদি ওসামা বিন লাদেন, আজমল কসাব ও আয়মান আল-জওয়াহিরিকে হত্যা করা হয়, তাহলে আরো অনেক কিছু ভবিষ্যতে ঘটবে।

এ ঘটনার কিছুদিন আগে মুম্বাইয়ের অদূরে রায়গড় উপকূলে পরিত্যক্ত একটি নৌকা থেকে অস্ত্র উদ্ধার হয়। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। উদ্ধার অস্ত্রের মধ্যে পাওয়া গিয়েছিল একে-৪৭ রাইফেল। রায়গড়ের হরিহরেশ্বর সৈকতের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্রসমেত ঐ নৌকা। এ ঘটনাপ্রবাহের আবহে মুম্বাইয়ের হোটেলে হুমকি ফোন নতুন করে আতঙ্ক তৈরি করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বোমা
লিংক সফলভাবে কপি হয়েছে!