বুধবার দেশটির জেদ্দায় নিরাপত্তা বাহিনী ঐ সৌদিকে গ্রেফতার করার চেষ্টা করলে তিনি বিস্ফোরণ ঘটান। খবর দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ’র।
এসপিএ জানায়, আল শেহরি বুধবার রাতে জেদ্দার আল সামের এলাকায় বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটান। এতে তার মৃত্যু হয় এবং নিরাপত্তা বাহিনীর তিন সদস্য ও এক পাকিস্তানি নাগরিক আহত হন।
.png)
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম বা আঘাতের বিস্তারিত জানানো হয়নি।
এসপিএর প্রতিবেদন অনুযায়ী, আল শেহরি সৌদি আরবের অভ্যন্তরীণ একটি সন্ত্রাসী সেলের সদস্য ছিল বলে নিরাপত্তা সংস্থাগুলো সন্দেহ করে আসছিল। এ সন্ত্রাসী সেলটিই ২০১৫ সালে আভার একটি মসজিদে বোমা হামলা চালিয়েছিল। ঐ মসজিদে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত নামাজ পড়তে যেতেন।